২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় জেএমবি নেতা সন্দেহে কলেজ শিক্ষক গ্রেপ্তার

জেএমবি নেতা সন্দেহে গাবতলী উপজেলার লাঠিগঞ্জ কলেজের প্রভাষক আবদুল হককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 12:57 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

বগুড়া, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেএমবি নেতা সন্দেহে গাবতলী উপজেলার লাঠিগঞ্জ কলেজের প্রভাষক আবদুল হককে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার দুপুরে কলেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব অধিনায়ক ক্যাপ্টেন মেহেদী হাসান। তিনি জানান, আবদুল হকের সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা বাংলাভাইয়ের ঘনিষ্ঠতা ছিল। গত বছরও তাকে একবার গ্রেপ্তার করা হয়। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন। আবদুল হক জেএমবির রাজশাহী বিভাগীয় কমান্ডার বলে র‌্যাব সন্দেহ করছে। বিকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। বিডিনিউজ টুয়েন্টিরফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪৮ ঘ.