২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভরদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই

পূর্ব বাড্ডায় এক ব্যবসায়ীকে কুপিয়ে সোমবার দুপুরে একলাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 11:28 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, ১৮ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--পূর্ব বাড্ডায় এক ব্যবসায়ীকে কুপিয়ে সোমবার দুপুরে একলাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ীর নাম মো. বাবুল (২৫)। পূর্ব বাড্ডা সরকার প্লাজার পাশে মকবুল ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে তার একটি ব্যাবসাপ্রতিষ্ঠান রয়েছে। সোমবার দুপুর ১টার দিকে ওয়ার্কশপের মালামাল কেনার জন্য এক লাখ টাকা নিয়ে বের হয়ে কিছু দূর যাওয়ার পরই ছিনতাইকারীদের কবলে পড়েন বাবুল। তিন --- চারজন সন্ত্রাসী এলোপাতাড়ি কুপিয়ে তার কাছে থাকা টাকা নিয়ে যায়। বাড্ডা থানার কর্তব্যরত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তবে খোঁজ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/জিএমএ/এসি/১৭২৩ ঘ.