২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বাংলাভাইয়ের সহযোগী গ্রেপ্তার

সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী জেএমবি সদস্য আব্দুস সাত্তার (৪০) কে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 09:26 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

নওগাঁ, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী জেএমবি সদস্য আব্দুস সাত্তার (৪০) কে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে আব্দুস সাত্তারকে তার গ্রামের বাড়ি আত্রাই উপজেলার চক বিষ্ণুপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিয়া জানান, আব্দুস সাত্তারের বিরুদ্ধে আত্রাই থানায় সেনা সদস্য শেখ ফরিদ হত্যা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫১০ ঘ.