২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৮০ হাজার লিটার ভেজাল তেল উদ্ধার

নগরীর পূর্ব বাকলিয়ার একটি সাবান কারখানা থেকে রোববার ৮০ হাজার লিটার ভেজাল তেল উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ। কোস্টগার্ড জানিয়েছে, ওই তেলের আনুমানিক দাম ৩০ লাখ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 05:03 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর পূর্ব বাকলিয়ার একটি সাবান কারখানা থেকে রোববার ৮০ হাজার লিটার ভেজাল তেল উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ। কোস্টগার্ড জানিয়েছে, ওই তেলের আনুমানিক দাম ৩০ লাখ টাকা। কোস্টগার্ডের লে. কমান্ডার এমএস মজিদ জানান, কোস্টগার্ড ও বাকলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে পূর্ব বাকলিয়ার আনন্দ সোপ ফ্যাক্টরির গুদাম থেকে আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের ৮০ হাজার লিটার ভেজাল তেল উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। তিনি জানান, এসব তেল ওই সাবান কারখানায় রাসায়নিক দ্রব্য হিসেবে ব্যবহারের জন্য চোরাইভাবে এনে মজুদ করা হয়েছিল। রোববার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/জেকে/২২৫০ ঘ.