২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বনদস্যু খালেক গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

সুন্দরবনের দস্যু 'খালেক বাহিনী' প্রধান আব্দুল খালেক (৪৫) কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার বিকালে রামপাল উপজেলার ফয়লা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তোফাজ্জেল হোসেন খান। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মংলা উপজেলার জয়মনি গ্রাম সংলগ্ন সুন্দরবন এলাকায় মাটির নিচে লুকিয়ে রাখা দুটি দেশি বন্দুক ও সাতটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 10:54 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

বাগেরহাট, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের দস্যু 'খালেক বাহিনী' প্রধান আব্দুল খালেক (৪৫) কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার বিকালে রামপাল উপজেলার ফয়লা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তোফাজ্জেল হোসেন খান। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মংলা উপজেলার জয়মনি গ্রাম সংলগ্ন সুন্দরবন এলাকায় মাটির নিচে লুকিয়ে রাখা দুটি দেশি বন্দুক ও সাতটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। তোফাজ্জেল হোসেন জানান, রামপালের ফয়লা এলাকার আব্দুল গফুরের ছেলে খালেক একটি বনদস্যু দল গঠন করে বনজীবী ও মৎস্যজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। তার নামে বাগেরহাটের মংলা, রামপাল এবং খুলনা জেলার দাকোপ থানায় ডাকাতি ও অস্ত্র আইনে কয়েকটি মামলা রয়েছে। এছাড়া খালেক গত বছর ১ ডিসেম্বর বনদস্যুবিরোধী অভিযানে এক উপকূল রক্ষী ও তিন র‌্যাব সদস্য হত্যা মামলার অন্যতম আসামী বলে তোফাজ্জল হোসেন জানান। শনিবারের অস্ত্র উদ্ধারের ঘটনায় মংলা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। খালেককে রোববার দুপুরে রিমান্ডের আবেদনসহ বাগেরহাট আদালতে পাঠানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫১ ঘ.