২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাস ও ট্রাক সংঘর্ষে এক জন নিহত

ঢাকা-ফরিদপুর মহাসড়কের শিবরামপুরে রোববার ভোররাতে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক লিয়াকত আলী (৫০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 08:38 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ফরিদপুর, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা-ফরিদপুর মহাসড়কের শিবরামপুরে রোববার ভোররাতে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক লিয়াকত আলী (৫০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বাস ও ট্রাক আটক করা হয়েছে জানিয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক জেল্লাল হোসেন বলেন, "এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।" পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত বাসটি হানিফ পরিবহনের, এটি ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। অপরদিকে কাঁকড়াবোঝাই ট্রাকটি যশোর থেকে ঢাকা যাচ্ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩৬ ঘ.