২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনার 'চরমপন্থী' নেতা সাভারে গ্রেপ্তার

'চরমপন্থী' নেতা নইম উদ্দিনকে শনিবার রাতে সাভারের আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে একটিতে তার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 07:15 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

পাবনা, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'চরমপন্থী' নেতা নইম উদ্দিনকে শনিবার রাতে সাভারের আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে একটিতে তার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয়েছে। পাবনার পুলিশ সুপার এএফএম মাসুদ রব্বানী জানান, বেড়া উপজেলার ঢালারচর গ্রামের চাঁদাই মণ্ডলের ছেলে নইম সর্বহারা নেতা এবং একটি মামলায় যাবজ্জীবন সাজা পেয়েছে। সে দীর্ঘদিন ধরে ঢাকার আশুলিয়ায় লুকিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ নইমকে আশুলিয়ায় একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে বলে মাসুদ রব্বানী জানান। রোববার তাকে বেড়া থানায় হস্তান্তর করা হয়। এদিকে পুলিশ গত ২৪ ঘ