সিলেট, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- কাজের শিশুকে নির্যাতনের অভিযোগে বিশ্বনাথ থানার উপ--পরিদর্শক জাফর আহমদের স্ত্রী পেয়ারা বেগমকে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। শিশু জবেদা বেগম (১০) এখনো ওসমানী মেডিকল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই বলেন, থানা পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে। অসুস্থ শিশুটিকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।
গ্রসঙ্গত, না খেয়ে ও নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার রাত ১১টায় জবেদাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। ঠিকমতো খাওয়ার না দেওয়ার কারণে জবেদা মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেন। উপ--পরিদর্শক জাফর আহমদ শিশুটিকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছিলেন।
শুক্রবার তিনি জানান, ফরিদপুরের নগরকান্দা উপজেলার হরিরকান্দি গ্রামের হানিফ শেখের মেয়ে জবেদা তার দূর স
bdnews24