জামালপুর, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ইসলামপুর উপজেলা ছাত্রদল কর্মী একেএম রহিমুজ্জামান রুকনকে শুক্রবার র্যাব গ্রেপ্তার করেছে।
শনিবার তার স্বীকারোক্তি অনুযায়ী দুই রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।
র্যাব-১২ জামালপুর ইনচার্জ ক্যাপ্টেন শফিকুল ইসলাম জানান, ছাত্রদল কর্মী রুকনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী তাদের গোয়াল ঘরের মাটির নিচ থেকে একটি রিভলবার ও দুইটি গুলি উদ্ধার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২২৪৩ ঘ.
bdnews24