২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনার বিপদসঙ্কুল এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে চলছে লঞ্চ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার 'ডেঞ্জার জোন' পাড়ি দিয়ে চলছে যাত্রীবাহী লঞ্চ। যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনার সম্ভাবনাকে আমলে নিচ্ছেন না লঞ্চ মালিকরা। চলতি বছরের ১২ মার্চ অভ্যন্তরীণ নৌ--পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এক আদেশে ১৫ মার্চ থেকে সাত মাসের জন্য বঙ্গোপসাগর মোহনায় ভোলা জেলার মেঘনা নদীর ইলিশা, দৌলতখান মৃজাকালু এলাকা থেকে আড়াআড়ি মেঘনার অপরপ্রান্ত লক্ষ্মীপুরের আলেকজান্ডার, মজুচৌধুরীর ঘাট পর্যন্ত যাত্রীবাহী লঞ্চ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2007, 08:42 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ভোলা, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার 'ডেঞ্জার জোন' পাড়ি দিয়ে চলছে যাত্রীবাহী লঞ্চ। যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনার সম্ভাবনাকে আমলে নিচ্ছেন না লঞ্চ মালিকরা। চলতি বছরের ১২ মার্চ অভ্যন্তরীণ নৌ--পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এক আদেশে ১৫ মার্চ থেকে সাত মাসের জন্য বঙ্গোপসাগর মোহনায় ভোলা জেলার মেঘনা নদীর ইলিশা, দৌলতখান মৃজাকালু এলাকা থেকে আড়াআড়ি মেঘনার অপরপ্রান্ত লক্ষ্মীপুরের আলেকজান্ডার, মজুচৌধুরীর ঘাট পর্যন্ত যাত্রীবাহী লঞ্চ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে। বছর কয়েক আগে এমএল দ্বীপকন্যা ও এমএল ফাল্গুনী নামের দুটি লঞ্চ ডুবে সহস্রাধিক যাত্রী নিহত হওয়ার প্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে লঞ্চ মালিকের দাপটে এই সরকারি নির্দশ কাগুজে বিষয় হয়েই রয়েছে। নির্দেশ অমান্য করেই দৌলতখান থেকে আলেকজান্ডার রুটে নিয়মিত যাতায়াত করছে এমভি ডিএস খালী, বিউটি অব দ্বীপাঞ্চল, রামগতি এক্সপেক্সসহ বেশ কয়েকটি লঞ্চ। তবে এসব লঞ্চের মালিকরা বলছেন, তাদের লঞ্চগুলো ৬৫ ফুটের চেয়ে বড় হওয়ায় নিষেধাজ্ঞা তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিউটি অব দ্বীপাঞ্চলের মালিক গোলাম আযম পলিন জানান, এ বিষয়টি জানিয়ে এরই মধ্যে তারা অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের কাছে উকিল নোটিশ পঠানো হয়েছে। দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহমেদ জানান, আইন ভঙ্গ করে লঞ্চ চলাচলের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, এটি বন্ধে বিআইডব্লিউটিএ চাইলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। সমুদ্র পরিবহণ সূত্র জানায়, যেসব লঞ্চের উচ্চতা দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ এবং যেগুলোকে চলাচলে অনুমতি দেওয়া হয়েছে কেবল তারাই এ রুটে যাতায়াত করতে পারবে। শর্ত সাপেক্ষে কেবল এমভি কুতুবদিয়াকে এ রুটে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে বলেও সূত্রটি জানায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/১৪৩০ ঘ.