২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া সার কারখানার উৎপাদন আবারও বন্ধ

যান্ত্রিক ত্র"টির কারণে দেশের অন্যতম বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান আশুগঞ্জ জিয়া সার কারখানা আবারও বন্ধ হয়ে গেছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2007, 07:02 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- যান্ত্রিক ত্র"টির কারণে দেশের অন্যতম বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান আশুগঞ্জ জিয়া সার কারখানা আবারও বন্ধ হয়ে গেছে । শুক্রবার রাতে জিয়া সার কারখানার এমোনিয়া প্লান্টের কমপ্রেসারে লিকেজ হওয়ায় এটি বন্ধ করে দেওয়া হয়। গত আগস্টে ৬০ কোটি টাকা ব্যয়ে ওভারহোলিং করার পর জিয়া সার কারখানা এ নিয়ে মোট ১৮ বার বন্ধ করা হলো। কারখানার মহাব্যবস্থাপক হাবিবুল্লাহ চৌধুরী জানান, লিকেজ বন্ধের জন্য প্রকৌশলীরা কাজ করছেন। ত্র"টি সারাতে ২/৩দিন সময় লাগতে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১২৫৬ ঘ.