২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে শফিকুল ইসলাম(৩০) ও অন্তরা(১১) নামে দুজন নিহত হয়েছে।ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাঘা-আড়ানি ওভার ব্রিজের নিচে তারা দুজনেই একটি ট্রেনে কাটা পড়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2007, 11:06 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

পাবনা, জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে শফিকুল ইসলাম(৩০) ও অন্তরা(১১) নামে দুজন নিহত হয়েছে। ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাঘা-আড়ানি ওভার ব্রিজের নিচে তারা দুজনেই একটি ট্রেনে কাটা পড়েন। লাশ দুটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তফাজ্জল হোসেন বলেন, "এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।" এদিকে সুজানগর উপজেলার উদয়পুর গ্রামে রাকা(৬) নামে এক শিশু গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। রাকার বাবার নাম আবদুর রাজ্জাক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৭ ঘ.