মেহেরপুর, জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গাংনী উপজেলার বামুনদি হঠাৎপাড়া এলাকায় শুক্রবার অভিযান চালিয়ে ২৮৫ বোতল ফেনসিডিলসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৬ এর অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট পনির জানান, শুক্রবার দুপুরে তিনি নিজেই খদ্দের বেশে অভিযান চালিয়ে সেন্টু ও বুদু নামে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।
উদ্ধার করা ফেনসিডিলের দ্মা এক লাখ টাকা বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিদি/এমআই/১৫৫২ ঘ.
bdnews24