২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পৌর কমিশনার গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কমিশনার আক্তার হোসেনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল পাশা জানান, চারটি মামলার আসামী আক্তার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শহরের আনন্দবাজার এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 04:45 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কমিশনার আক্তার হোসেনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল পাশা জানান, চারটি মামলার আসামী আক্তার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শহরের আনন্দবাজার এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে সরাইল উপজেলায় র‌্যাব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রুহুল আমিন মোল্লা (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে সদরের সৌদিয়া টেলিকম সার্ভিসে গিয়ে রুহুল আমিন র‌্যাব সদস্য পরিচয় দিয়ে বৈধ কাগজপত্র না থাকার জন্য জরিমানা দাবি করে। উপস্থিত লোকজনের সন্দেহ হলে তারা তাকে আটক করে পুলিশে খবর দেয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের জানান, রুহুল মোল