২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিএনপি নেতা গ্রেপ্তার

সিটি মেয়র মিজানুর রহমান মিনুর ঘনিষ্ঠ সহযোগী বিএনপি নেতা আলতাফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 12:49 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

রাজশাহী, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিটি মেয়র মিজানুর রহমান মিনুর ঘনিষ্ঠ সহযোগী বিএনপি নেতা আলতাফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই ) জাহিদুর রহমান। তিনি জানান, জরুরি বিধিমালায় আটক করে আলতাফকে থানা হেফাজতে রাখা হয়েছে। এক মাসের আটকাদেশ চেয়ে তাকে আদালতে পাঠানো হবে। থানা সূত্র জানায়, রাজশাহী মহানগর বিএনপির সহ সভাপতি আলতাফের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা ও চারটি সাধারণ ডায়েরি রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪৭ ঘ.