২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে কথিত সাত জেএমবি জঙ্গির আত

গঙ্গাচড়া থানায় বৃহস্পতিবার সকালে কথিত সাত জেএমবি আত্মসমর্পন করেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির আত্মসমর্পনকারী জঙ্গিরা হল আজহারুল ইসলাম ওয়ানুর (২১), ইবরাহিম খলিল মিলন (২৫) আব্দুল বাতেন (২০), ফয়জুল ইসলাম ফজলু (২০), জহুরুল ইসলাম (৩০), আশিকুল ইসলাম (২২) ও আজিজুল ইসলাম (২০)। এদের সবার বাড়ি গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কুড়িবিশ্বা দোলাপাড়া গ্রামে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 11:25 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

রংপুর, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- গঙ্গাচড়া থানায় বৃহস্পতিবার সকালে কথিত সাত জেএমবি আত্মসমর্পন করেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির আত্মসমর্পনকারী জঙ্গিরা হল আজহারুল ইসলাম ওয়ানুর (২১), ইবরাহিম খলিল মিলন (২৫) আব্দুল বাতেন (২০), ফয়জুল ইসলাম ফজলু (২০), জহুরুল ইসলাম (৩০), আশিকুল ইসলাম (২২) ও আজিজুল ইসলাম (২০)। এদের সবার বাড়ি গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কুড়িবিশ্বা দোলাপাড়া গ্রামে । গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম বজলুর রশীদ জানান, "বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে জেএমবির সাত সদস্য থানায় এসে আত্মসমর্পন করেছে।" জেএমবি সম্পর্কে ভুল ভেঙ্গেছে বলেই তারা আত্মসমর্পন করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছেন তিনি। বজলুর রশীদ বলেন," তারা (জঙ্গিরা) বলেছে প্রথমে তাদের জানানো হয়েছিল জেএমবি একটি ইসলামী সংগঠন। এ কারণে দেশের মঙ্গল হবে ভেবে তারা ওই সংগঠনে যোগ দিয়েছিল। তবে আত্মসমর্পণকারী জঙ্গিরা এখন স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাচ্ছে।" আত্মসমর্পণকারীদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসি/জিএনএ/১৬৫২ ঘ.