২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাহাড় কেটে আবাসিক এলাকা তৈরি বন্ধের নির্দেশ যোগাযোগ উপদেষ্টার

যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন পাহাড় কেটে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাস্তবায়নাধীন লেক সিটি হাউজিং প্রকল্প বন্ধের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পাহাড়তলী এলাকার প্রকল্পটি পরিদর্শনের সময় তিনি এ নির্দেশ দেন। এছাড়া পাহাড় কেটে যাতে আর কোনো আবাসিক এলাকা গড়ে উঠতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ৩০ একর জায়গার ওপর বাস্তবায়নাধীন লেক সিটি হাউজিং প্রকল্প এলাকায় নির্বিচারে পাহাড় কাটা দেখে উপদেষ্টা মতিন বিস্ময় প্রকাশ করে বলেন, 'এখানে না এলে বিরাট এলাকা জুড়ে সিটি কর্পোরেশনের এভাবে পাহাড় কাটার ঘটনা দেখা যেত না।'

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 09:49 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

চট্টগ্রাম, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন পাহাড় কেটে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাস্তবায়নাধীন লেক সিটি হাউজিং প্রকল্প বন্ধের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পাহাড়তলী এলাকার প্রকল্পটি পরিদর্শনের সময় তিনি এ নির্দেশ দেন। এছাড়া পাহাড় কেটে যাতে আর কোনো আবাসিক এলাকা গড়ে উঠতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ৩০ একর জায়গার ওপর বাস্তবায়নাধীন লেক সিটি হাউজিং প্রকল্প এলাকায় নির্বিচারে পাহাড় কাটা দেখে উপদেষ্টা মতিন বিস্ময় প্রকাশ করে বলেন, 'এখানে না এলে বিরাট এলাকা জুড়ে সিটি কর্পোরেশনের এভাবে পাহাড় কাটার ঘটনা দেখা যেত না।' ভারপ্রাপ্ত মেয়র মো. মনজুর আলম, বিভাগীয় কমিশনার মোখলেসুর রহমান, সিডিএ চেয়ারম্যান শাহ আখতার উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত মেয়র মো. মনজুর আলম পরে সাংবাদিকদের বলেন, এটি একটি আবাসিক প্রকল্প। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপাতত কাজ বন্ধ রেখেছি। এ আবাসন প্রকল্প পরিদর্শনের আগে উপদেষ্টা বৃহস্পতিবার সকালে চাক্তাই খালের অবস্থা ঘুরে দেখেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, চাক্তাই খাল পুনঃসংস্কারে ইউএনডিপির এক হাজার কোটি টাকার প্রকল্পটি আবার নতুন করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও জানান, চাক্তাই খালসহ নগরীর ১৯টি বড় খাল দখলমুক্ত ও জোয়ারের পানি যাতে খালগুলোতে ঢুকতে না পারে সেজন্য রেগুলেটর বসানোর ব্যবস্থা করা হবে। নগরীর জলাবদ্ধতা রোধে এবং চাক্তাই খালের পানির প্রবাহ ঠিক রাখতে কর্ণফুলী নদীর মুখে এ খালে ড্রেজিং করা হবেও বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এসএনডি/১৫৪১ ঘ.