২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারায় শাহিন প্রামাণিক (২৫) নামে এক কৃষকের লাশ বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 07:14 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

কুষ্টিয়া, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কুষ্টিয়ার ভেড়ামারায় শাহিন প্রামাণিক (২৫) নামে এক কৃষকের লাশ বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পুলিশ জানায়, চরদামুকদিয়া গ্রামের কৃষকরা বৃহস্পতিবার সকালে মাঠে কাজ করতে গিয়ে পদ্মা নদীর পাড়ে শাহিনের লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ভোড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ সালেহ জানান, শাহিনের সঙ্গে একই গ্রামের জোছনা বেগমের কিছুদিন আগে বিয়ে হয়। এই বিয়েকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ ছিল। ঘটনার তদন্ত চলছে। হত্যাকারীদের গ্রেপ্তার করার জন্য অভিযান শুরু হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৩০৬ ঘ.