২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৫ কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনে নিয়োগ

প্রশাসনের আরো পাঁচ কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক ও সহকারী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 04:32 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- প্রশাসনের আরো পাঁচ কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক ও সহকারী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সিনিয়র সহকারী সচিব ও হিসাবরক্ষণ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের আরো ২৭ কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় বুধবার এসব বদলির আদেশ দেয়। ডাক, তার ও টেলিযোগাযোগ অডিট অধিদপ্তরের উপপরিচালক মো. নূরুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পরিদর্শন বিভাগের উপপরিচালক আলী আকবর ফরাজীকে দুদকের উপপরিচালক নিয়োগ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের সহকারী পরিচালক জোবায়ের বিন হুদা, বরিশালের সহকারী বিভাগীয় কন্ট্রোলার অব একাউন্টস এসএম মনজুর আহমেদ ও রাজশাহীর সহকারী বিভাগীয় কন্ট্রোলার অব একাউন্টস মো. কামরুজ্জামানকে কমিশনের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সিনিয়র সহকারী সচিব ও হিসাবরক্ষণ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের আরো ২৭ কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/২১১৯ ঘ.