ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- প্রশাসনের একজন অতিরিক্ত সচিব ও দুইজন যুগ্মসচিব পর্যায়ের কর্মকর্তাকে বদলি হয়েছে।
এ ছাড়া সেনাবাহিনীর কর্নেল মেহবুবুল হককে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাসেনশিয়াল ড্রাগস এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় সোমবার এসব বদলি ও নিয়োগের আদেশ দেয়।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মালিকানাধীন জমিতে ৩০ তলা ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) এসএম এ মান্নানকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এসএম এ মান্নান সংযুক্ত কর্মকর্তা হিসেবে ওই পদে দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা কোষ
bdnews24