২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে বাজার স্থিতিশীল রাখতে খাদ্যদ্রব্য আমদানি করবে বিডিআর

রমজানে খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল রাখতে বিডিআর ছোলা, ডাল, পেয়াজ এবং ভোজ্য তেল আমদানি করবে। এজন্য অর্থ মন্ত্রণালয় বিডিআরকে ৯০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 11:15 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- রমজানে খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল রাখতে বিডিআর ছোলা, ডাল, পেয়াজ এবং ভোজ্য তেল আমদানি করবে। এজন্য অর্থ মন্ত্রণালয় বিডিআরকে ৯০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সোমবার অর্থ উপদেষ্টা মির্জ্জা এবি মো. আজিজুল ইসলাম মন্ত্রণালয়ে তার কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দ্রব্যমূল্য পরিস্থিতি সম্পর্কে বিডিআর একটি প্রতিবেদন দিয়েছিল। ওই প্রতিবেদনে তারা খাদ্য আমদানির অনুমোদন চায়। অবশ্য যে সমস্ত পণ্যের আমদানি ব্যয় স্থানীয় বাজার দামের সমান সেগুলো দেশীয় বাজার থেকেই কিনবে বিডিআর। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এএল/এসএনডি/১৭১০ ঘ.