২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার সেই পুলিশ সদস্য প্রত্যাহার

সিআইডি পুলিশের দুই পরিদর্শককে লাঞ্ছিত করার অভিযোগে কলারোয়া থানার উপপরিদর্শক গোলাম ছরোয়ারকে রোববার প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 04:30 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

সাতক্ষীরা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সিআইডি পুলিশের দুই পরিদর্শককে লাঞ্ছিত করার অভিযোগে কলারোয়া থানার উপপরিদর্শক গোলাম ছরোয়ারকে রোববার প্রত্যাহার করা হয়েছে। এ তথ্য জানিয়ে সাতক্ষীরার পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী বলেছেন, "গোলাম ছরোয়ারের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।" লাঞ্ছিত দুই পরিদর্শক গোলাম ছরোয়ারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠিয়েছেন বলে পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়। এদিকে রোববার বিকালে সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করে গোলাম ছরোয়ারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেছেন কলারোয়ার ব্যবসায়ী আব্দুল হামিদ। কলারায়ার সাংবাদিক বেলাল হত্যা মামলাকে পুঁজি করে গোলাম ছরোয়ার বিভিন্ন আসামীর কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার তদন্তে শনিবার সাতক্ষীরা আসেন সিআইডির পরিদর্শক লুৎফর রহমান। সিআইডি অফিসে বসে সাক্ষীদের সাক্ষ্য নেওয়ার সময় গোলাম ছরোয়ার সেখানে গিয়ে পরিদর্শক লুৎফর রহমান ও হরিপদ বিশ্বাসকে লাঞ্ছিত করে গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। ওই ঘটনার পরিগ্রেক্ষিতে দুই উপপরিদর্শক সাতক্ষীরা সদর থানায় শনিবারই পৃথক দুটি সাধারণ ডায়েরি(জিডি) করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২৩০ ঘ.