বগুড়া, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালুর বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার অভিযোগপত্র রোববার দাখিল করেছে পুলিশ। অভিযোগ পত্রে দুই মামলায় মোট ৫১ জনকে আসামী করা হয়েছে। বগুড়া গ অঞ্চলের আদালতে অভিযোগপত্র দুটি দাখিল করা হয়।
গত এপ্রিল মাসে গাবতলী থানায় লালুর বিরুদ্ধে মামলা দুটি করা হয়। একটি মামলার বাদী স্থানীয় আওয়ামী লীগ নেতা আযম খান এবং অপরটির বাদী আক্কাস আলী।
আযম খানের মামলার লালু ও গাবতলী পৌরসভার চেয়ারম্যান মোর্শেদ মিল্টনসহ ১৬ জনকে আসামী করা হয়েছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ তদন্ত শেষে দুই জনকে বাদ দিয়ে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
অপর মামলায় একই তদন্ত কর্মকর্তা এজাহারের ৩৮ জনের মধ্যে একজনকে বাদ দিয়ে অভিযোগপত্র দাখিল করেন।
দুটি মামলাতেই চাঁদাবাজির অভিযোগ থাকলেও আক্কাস আলীর মামলাটির অভিযোগপত্রে চাঁদাবাজির কথা উল্লে
bdnews24