ব্রাহ্মণবাড়িয়া, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যান মুফতি আলী আজমকে ত্রাণের মালামাল আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের জানান, ২০০৪ সালের ২৯ ডিসেম্বর ত্রাণের গম ও চাল আত্মসাতের অভিযোগে ইউনিয়নের পরিষদের দফাদার আবদুল নূর আদালতে মামলা দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে আদালত এ বছর ৬ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে রোববার দুপুরে সরাইল থানার উপ--পরিদর্শক আবু বকরের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে। একইদিন তাকে আদালতে হাজির করার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/২১২৮ ঘ.
bdnews24