গাজীপুর, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (আইইউটি) একদল বিদেশি ছাত্রের সঙ্গে রোববার পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় বিুব্ধ শিার্থীরা রাস্তা অবরোধ ঢাকা-ময়মনসিংহ সড়কে প্রায় এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে।
ভাষাগত সমস্যার কারণেই এ অপ্রীতিকর ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ ও শিা প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
প্রত্যদর্শীরা জানায়, আফ্রিকার দেশ নাইজারের ছাত্র আবু বকর দুপুর সোয়া ১২টার দিকে টাকা তুলতে ঢাকা ব্যাংকের বোর্ডবাজার শাখায় আসেন। ওই সময় তার ছাতাটি খোয়া গেলে তিনি ব্যাংকের সামনে থাকা আর্মড পুলিশের সহায়তা চান। কিন্তু ভাষাগত সমস্যার কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে আবু বকরকে এক পুলিশ সদস্য লাটিপেটা করে। তখন আবু বকর সঙ্গে থাকা মোবাইল ফোনে তার বন্ধুদের ঘটনাস্থলে আসতে বলে। এতে ওই পুলিশ সদস্য মোবাইলটি ছিনিয়ে নেয়।
পরে ক্যাম্পাস থেকে আসা আবু বকরের সহপাঠীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা ও সংঘর্ষ হয়। এক পর্যায়ে উত্তেজিত বিদেশি শিার্থীরা ক্যাম্পাসের সামনে গিয়ে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে।
খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে ছাত্রদের অবরোধ তুলতে বলে। কিন্তু ওই ঘটনায় জড়িত পুলিশের শাস্তি না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাসে ফিরতে অস্বীকৃত জানায়।
দুপুরের পর র্যাব ও পুলিশ কর্মকর্তারা শিা প্রতিষ্ঠান কর্তৃপরে সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে বিকাল ৪টার দিকে ছাত্ররা অবরোধ তুলে নেয়।
আইইউটির নিবন্ধক আহসান হাবিব বলেন, পুরো ঘটনাটাই ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। পুলিশ ছাত্রদের ভাষা বুঝতে পারেনি। তবে ব্যাপারটি মিটে গেছে।
বৈঠকে উপস্থিত গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানান, ছাত্ররা পুলিশ সদস্যদের ব্যাংকের নিরাপত্তা কর্মী মনে করে হারানো ছাতা খুঁজে দিতে বলে। অপারগতার কথা পুলিশ সদস্যরা বোঝাতে গেলে ছাত্ররা উত্তেজিত হয়ে ওঠে।
তিনি আরও জানান, শ্রীপুরে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানরত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় দায়িত্বে ছিল ওই আর্মড পুলিশ সদস্যরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৪ ঘ.
bdnews24