ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ ব্যাংককে পুরো স্বাধীনতা দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বর্তমান গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ''ব্যাংকিং ব্যবস্থাপনা ও আর্থিক বিষয়ে গতি আনতে অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের মতো আমাদেরও পুরো স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।''
রোববার মহাখালী ব্র্যাক ইন সেন্টারে নিরাপদে বিদেশ যাওয়া এবং দেশে অর্থ পাঠানোর বিষয়ে অনুষ্ঠিত সেমিনারে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী।
গভর্নর বলেন, "অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংক স্বাধীন নয়। কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠাতে হয়। ফলে সময় নষ্ট হয়।"
আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, "অনেক সময়ই সময়মতো ও কাঙ্খিত সাড়া মেলে না।"
ড. সালেহ উদ্দিন বলেন, কেন্দ্রীয় ব্যাংককে পুরোপুরি স্বাধীন করার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে। পৃথক বেতন
bdnews24