২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে উপকূলীয় বনাঞ্চলের ৫০ একর ভূমি উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডু উপজেলায় উপকূলীয় অঞ্চলের প্রায় ৫০ একর ভূমি উদ্ধার করেছে বন বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2007, 02:37 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

চট্টগ্রাম, জুন ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রামের সীতাকুণ্ডু উপজেলায় উপকূলীয় অঞ্চলের প্রায় ৫০ একর ভূমি উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সীতাকুণ্ডু সমুদ্র উপকূলের সৈয়দপুর এলাকার দোলিয়া মৌজা এলাকায় প্রভাবশালী ব্যক্তিদের দখলে থাকা এসব বনভূমি উদ্ধার করা হয়। সীতাকুণ্ডু উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মতলেবুর রহমান জানান, গত কয়েক বছর ধরে আবদুর রহমান, বেলাল উদ্দিন ও নুরুল হকের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল বনাঞ্চলের সংরক্ষিত এসব জমি দখল করে রেখেছিল। এই প্রভাবশালী মহলটি এই ভূমিতে লাগানো সব গাছ কেটে ফেলেছে। তিনি জানান, জায়গাটির দখল নেওয়ার পর এখানে আবার গাছ লাগানো হবে। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে বন বিভাগ মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এসডি/২০৩১ ঘ.