২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবর আরও ৩ দিনের রিমান্ডে, লিটু কারাগারে

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আরো ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ ছাড়া বেঙ্গল গ্র"পের চেয়ারম্যান আবুল খায়ের লিটুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছ।শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম জগন্নাথ দাশ খোকন এই আদেশ দেন। লুৎফুজ্জামান বাবরকে গুলশান থানার অস্ত্র আইনের মালামায় ৪ দিনের রিমান্ড শেষে এবং আবুল খায়ের লিটুকে জরুরি বিধিমালার আওতায় ৩ দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে আদালতে হাজির করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2007, 10:52 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আরো ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ ছাড়া বেঙ্গল গ্র"পের চেয়ারম্যান আবুল খায়ের লিটুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছ। শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম জগন্নাথ দাশ খোকন এই আদেশ দেন। লুৎফুজ্জামান বাবরকে গুলশান থানার অস্ত্র আইনের মালামায় ৪ দিনের রিমান্ড শেষে এবং আবুল খায়ের লিটুকে জরুরি বিধিমালার আওতায় ৩ দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে আদালতে হাজির করা হয়। গুলশান থানার উপপরিদদর্শক এস আই কবির আহমেদ অস্ত্র আইনের মামলায় বাবরকে জিজ্ঞাসাবাদের জন্য আরও ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। অন্যদিকে বাবরের পক্ষে তার আইনজীবী হোসেন আলী খান হাসান এ আবেদনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রয়োজনে লুৎফুজ্জামান বাবরের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার জন্যও নির্দেশ দেন আদালত। এদিকে আবুল খায়ের লিটুকে একই আদালতে হাজির করার পর গুলশান থানার উপপরিদর্শক মো. মইনুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান। লিটুর রিমান্ড ফেরত প্রতিবেদনে বলা হয়, তিনি ব্যবসায়িক সুবিধা আদায়ের জন্য রাজনীতিবিদ, মন্ত্রী ও প্রভাবশালী ব্যক্তিদের নিয়মিত চাঁদা দিতেন। এছাড়া সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করার পাশাপাশি দেশের বিভন্ন স্থানে সন্ত্রসী কর্মকাণ্ড চালাতেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি অসাধুভাবে অর্জিত বিপুল পরিমাণ সম্পত্তি থাকার কথা স্বীকার করেছেন। লিটুর আইনজীবীরা তার অসুস্থতার কথা জানিয়ে কারাগারে বিশেষ ব্যবস্থা (ডিভিশন) ও সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য আদালতের কাছে আবেদন জানান। লিটুর স্ত্রী অ্যডভোকেট মহুয়া খায়ের জানান, তার স্বামী মস্তিষ্কে রক্তসঞ্চালনজনিত জটিলতা ও বহুমূত্র রোগে ভুগছেন। তিনি আদালতের কাছে চিকিৎসকের ব্যবস্থাপত্রও জমা দেন। শুনানি শেষে আদালত লিটুকে কারাগরে পাঠানোর নির্দেশ দেন এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করাসহ কারাবিধি অনুযায়ী তাকে বিশেষ ব্যবস্থা দিতে বলেন। এ ছাড়া আবুল খায়ের লিটুর পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন জানালে তা নথিভুক্ত করা হয়। অন্যদিকে রাষ্ট্রপক্ষে লিটুকে বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ দেওয়ার একটি প্রস্তাব দেওয়া হয়। যৌথবাহিনীর সদস্যরা গত ২৮ মে সাবেক পররাষ্ট্র সচিব লুৎফুজ্জামান বাবরকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে। আবুল খায়ের লিটুকে গত ৩ জুন তার গুলশানের কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএইচবি/১৬৪৫ ঘ.