২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় কূপ পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের সোনাপুর গ্রামে একটি কূপ পরিষ্কার করতে গিয়ে শুক্রবার সকালে দুই শ্রমিক মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2007, 07:41 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

বগুড়া, জুন ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের সোনাপুর গ্রামে একটি কূপ পরিষ্কার করতে গিয়ে শুক্রবার সকালে দুই শ্রমিক মারা গেছেন। তারা হলেন ফরিদ ও তার ভাতিজা মুকুল। গ্রামবাসীরা জানান, সকাল ১১টার দিকে ফরিদ কূপে নামেন তা পরিষ্কার করার জন্য। কিন্তু বেশ কিছু সময় পেরিয়ে গেলেও তিনি কূপ থেকে না ওঠায় তার ভাতিজা মুকুল সেখানে নামেন কিন্তু তিনিও ফিরে না এলে গাবতলী থানায় খবর দেওয়া হয়। পরে দমকলবাহিনীর উদ্ধারকারী দল এসে লাশ দুটি উদ্ধার করে। গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমানের ধারণা, বিষাক্ত গ্যাস জমে থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে। প্রায় এক বছর আগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আর্সেনিকমুক্ত পানি ব্যবহারের জন্য কূপটি খনন করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩৩১ ঘ.