২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি আর যানজটে নাকাল নগরবাসী

মুষলধারে বৃষ্টি আর রাস্তায় পানি জমে সৃষ্ট যানজটে বৃহস্পতিবার রাজধানীবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। আবহাওয়া অধিদপ্তরের সহকারি আবহাওয়াবিদ বজলুর রশীদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত রাজধানীতে মোট ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। বৃষ্টিতে রাজধানীর মালিবাগ, মৌচাক, শান্তিনগর, ধানমন্ডি, জিগাতলা, হাজারীবাগ, সূত্রাপুর এবং মিরপুরসহ রাজধানীর অধিকাংশ সড়কেই পানি জমে যাওয়ায় সৃষ্টি হয় তীব্র যানজট। সাইলেন্সার পাইপে পানি ঢুকে অসংখ্য যানবাহনকে রাস্তায় বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায়। বৃষ্টির কারণে অধিকাংশ রাস্তায় ট্রাফিক পুলিশ শূন্য হয়ে পড়ায় যানজট প্রকট রূপ নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 09:04 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মুষলধারে বৃষ্টি আর রাস্তায় পানি জমে সৃষ্ট যানজটে বৃহস্পতিবার রাজধানীবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। আবহাওয়া অধিদপ্তরের সহকারি আবহাওয়াবিদ বজলুর রশীদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত রাজধানীতে মোট ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। বৃষ্টিতে রাজধানীর মালিবাগ, মৌচাক, শান্তিনগর, ধানমন্ডি, জিগাতলা, হাজারীবাগ, সূত্রাপুর এবং মিরপুরসহ রাজধানীর অধিকাংশ সড়কেই পানি জমে যাওয়ায় সৃষ্টি হয় তীব্র যানজট। সাইলেন্সার পাইপে পানি ঢুকে অসংখ্য যানবাহনকে রাস্তায় বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায়। বৃষ্টির কারণে অধিকাংশ রাস্তায় ট্রাফিক পুলিশ শূন্য হয়ে পড়ায় যানজট প্রকট রূপ নেয়। এ পরিস্থিতিতে আধ ঘন্টার পথ পাড়ি দিতেই লেগে যায় তিন থেকে চার ঘন্টা। গণমাধ্যম কর্মী রাসেল আনোয়ার জানান, নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার থেকে সন্ধ্যা সাতটায় রওনা হয়ে তেজগাঁওয়ের কার্যালয়ে পৌঁছাতে তার সময় লেগেছে পৌনে চার ঘন্টা। সাজ্জাদুর রহমান জানান, ধানমন্ডি ২৭ নাম্বার থেকে মটরসাইকেলে চড়ে শাহবাগ মোড়ে পৌঁছাতে তার সময় লেগেছে প্রায় দুই ঘন্টা। যেখানে স্বাভাবিক পরিস্থিতি সময় লাগে মাত্র আধ ঘন্টা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএনএ/০২৫৪ ঘ.