২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুগ্মসচিব আবদুল আউয়াল হাওলাদারকে রাষ্ট্রপতির প্রেস সচিব নিয়োগ

বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের যুগ্মসচিব আবদুল আউয়াল হাওলাদারকে রাষ্ট্রপতির প্রেস সচিব করা হয়েছে। এছাড়া সংস্থাপন মন্ত্রণালয় বৃহস্পতিবার প্রশাসনের যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ের বেশ কিছু কর্মকর্তাকে বদলির নির্দেশ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 03:41 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টি ফোরডটকম)-- বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের যুগ্মসচিব আবদুল আউয়াল হাওলাদারকে রাষ্ট্রপতির প্রেস সচিব করা হয়েছে। এছাড়া সংস্থাপন মন্ত্রণালয় বৃহস্পতিবার প্রশাসনের যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ের বেশ কিছু কর্মকর্তাকে বদলির নির্দেশ দিয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্মসচিব আবদুল বারীকে বরিশালের এবং ওএসডি যুগ্মসচিব আবদুল মান্নানকে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার করা হয়েছে। ওএসডি যুগ্মসচিব মুস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম ও সেতারা বানু চৌধুরীকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। ওএসডি যুগ্মসচিব আবু তাহেরকে তথ্য মন্ত্রণালয়ে, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শেখ আবদুল গাফফারকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে এবং বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মফিজুল ইসলামকে জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব হিসেবে বদলি করা হয়েছে। এদিকে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল হাকিমকে বিনিয়োগ বোর্ডের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক, ওএসডি উপসচিব মেহেদী হাসানকে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব শামসুজ্জামান ভূঁইয়াকে ঢাকা ভূমি সংস্কার বোর্ডের উপ ভূমি সংস্কার কমিশনার, অর্থ বিভাগের উপসচিব কামরুন্নাহার আহমেদকে বিআরডিবির ক