২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার থেকে দেড় মাসের ছুটিতে যাচ্ছে সুপ্রিম কোর্ট

শুক্রবার থেকে সুপ্রিম কোর্টের দেড় মাসের গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে। তবে জরুরি মামলা নিষ্পত্তির জন্য এ সময়ে হাইকোর্টে ছয়টি বেঞ্চ কাজ করবে। এছাড়া আপিল বিভাগেও জরুরি মামলা শুনানির জন্য বেঞ্চ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 02:24 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শুক্রবার থেকে সুপ্রিম কোর্টের দেড় মাসের গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে। তবে জরুরি মামলা নিষ্পত্তির জন্য এ সময়ে হাইকোর্টে ছয়টি বেঞ্চ কাজ করবে। এছাড়া আপিল বিভাগেও জরুরি মামলা শুনানির জন্য বেঞ্চ গঠন করা হয়েছে। ১০ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ছুটির প্রথম ২০ দিন বিচারপতি মো. আবদুল কুদ্দুস ও বিচারপতি আবদুল আওয়াল, বিচারপতি মোজাম্মেল হোসেন ও বিচারপতি আবদুল হাফিজ, বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম, বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. আবু তারেক সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি শহীদুল ইসলামের একক বেঞ্চ জরুরি মামলার শুনানি গ্রহণ করা হবে। ১ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ছুটির দ্বিতীয় দফায় বিচার কাজ চালাবেন বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আনোয়ার উল হক ও বিচারপতি এ এফ এম আবদুর রহমান, বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি মামনুন রহমান, বিচারপতি এ কে এম ফজলুর রহমান ও বিচারপতি শেখ আবদুল আউয়াল এবং বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি ফরিদ আহমেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ। একই সময়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান একক বেঞ্চে জরুরি বিষয় নিষ্পত্তি করবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/২০১৮ ঘ.