প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বেঁধে দেওয়া সময়ের মধ্যে সম্পত্তির হিসাব না দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের মামলায় তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ও বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে তিন বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। মামুনকে আটক দেখানোর দিন থেকে এ সাজা কার্যকর হবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বিশেষ জজ আদালত-- ৫ এর বিচারক মো. আশরাফ হোসেন এই রায় দেন।
বেঁধে দেওয়া সময়ের মধ্যে সম্পত্তির হিসাব না দেওয়ায় এ পর্যন্ত চারজনকে কারাদণ্ড দিল আদালত। তবে আগের তিনজন পলাতক থাকলেও এবারই প্রথম কোনো আসামির উপস্থিতিতে রায় দিলেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন প্রদীপ চৌধুরী
গত ৩০ এপ্রিল নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমান, ১৩ মে ফেনীর সাবেক সাংসদ জয়নাল হাজারী ও ২১ মে সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীকে একই অভিযোগ তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
গত ১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন প্রথম পর্যায়ে ৫০ শীর্ষ দুর্নীতিবাজের তালিকা প্রকাশ করে তাদের স্থাবর--অস্থাবর সম্পদের হিসাব ৭২ ঘণ্টার মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেয়। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব না দেওয়ায় মামুনের বিরুদ্ধে ৫ এপ্রিল সিনিয়র স্পেশাল জজ মো. মমিনউল্ল
bdnews24