২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা--নিজামির বিরুদ্ধে মামলার তদন্ত শুরু

আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার অভিযোগে ২৮ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 04:02 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার অভিযোগে ২৮ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই হামলায় জড়িত থাকার অভিযোগে খালেদা জিয়া, তারেক রহমান ও মতিউর রহমান নিজামীসহ ২৮ জনকে আসামি করে কক্সবাজার আওয়ামী লীগের কর্মী বদর আজিজ উদ্দিন মঙ্গলবার ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহম্মেদ বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা মামলার তদন্ত শুরু করেছি। তবে ওই ঘটনার পর মতিঝিল থানায় একটি মামলা হয়েছিল। একই ঘটনায় দুটি মামলা হতে পারে না। এ কারণে নতুন মামলাটি পুরনো মামলার সঙ্গে সংযুক্ত করে নেওয়া হবে কি না তা পর্যালোচনা করে দেখা হচ্ছে।" ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ আরও অনেকে। ওই ঘটনায় মঙ্গলবার দায়ের করা মামলার অভিযুক্তরা হলেন