২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নগরকান্দা উপজেলার ফুলসুতী ইউনিয়নের চেয়ারম্যান মো. হারেজ ফকির (৪৫) কে বুধবার বিকেলে হিয়াবলদী গ্রামের নিজ বাড়িতে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 01:54 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ফরিদপুর, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নগরকান্দা উপজেলার ফুলসুতী ইউনিয়নের চেয়ারম্যান মো. হারেজ ফকির (৪৫) কে বুধবার বিকেলে হিয়াবলদী গ্রামের নিজ বাড়িতে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। জিজ্ঞাসাবাদ শেষে তাকে নগরকান্দা থানায় সোপর্দ করা হয়। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি ত্রাণের টিন আত্মসাত ও সাবেক চেয়ারম্যান চৌধুরী মারুফ হোসেন বকুলকে মারধর করার দুটি মামলা রয়েছে। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত চেয়ারম্যান যৌথবাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী। তাকে জরুরি বিধিমালা ২০০৭ এর ১৬ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৯৩৯ ঘ.