২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় বাবরসহ ৩৭ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

নেত্রকোনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৩৭ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার প্রথম শ্রেণীর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন খালিয়াজুরী উপজেলার নূরপুর বোয়ালী গ্রামের মুশফিকুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 01:31 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

নেত্রকোনা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নেত্রকোনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৩৭ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার প্রথম শ্রেণীর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন খালিয়াজুরী উপজেলার নূরপুর বোয়ালী গ্রামের মুশফিকুর রহমান। মামলায় অভিযোগ করা হয়, গত ২২ জানুয়ারির বাতিল হওয়া সংসদ নির্বাচনে নেত্রকোনা--৪ (মদন--মোহনগঞ্জ--খালিয়াজুরী) আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মনোনয়ন জমা দেওয়ার সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুশফিকুর রহমানও লোকজন নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে যান। এসময় বাবরের সমর্থকরা তার মিছিলে হামলা করে এবং মুশফিককে আটক করে নির্বাচন করার জন্য এক লাখ টাকা চাঁদা দাবি করে। মামলায় তিনি আরও বলেন, এরপরও তিনি তার মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। কিন্তু বাবর নিজেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার জন্য নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভয়ভীতি প্রদান করে বাদীর মনোনয়নপত্রটি বেআইনী ঘোষণা করতে বাধ্য করেন। আমলি আদালতের ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম মামলাটি গ্রহণ করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৯২২ ঘ.