বরগুনা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সদর উপজেলার দিবা মাইঠা চৌমোহনীর বাড়ি থেকে জেএমবির সংগঠক মাওলানা মোস্তফা হোসেন নোমানীকে (৫৪) মঙ্গলবার রাতে বরগুনা থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
বরগুনা পুলিশ সুপার মো. সামশুদ্দিন জানান, প্রাথমিক স্বীকারোক্তিতে সে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করলেও জঙ্গিরা তার বাড়ির মসজিদে আসত বলে জানিয়েছে।
পুলিশ সুপার আরও জানান, ১৯৭৯ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত নোমানী বিভিন্ন জেলায় ছিল। ২০০২ সালের শেষের দিকে বাড়িতে এসে মসজিদ নির্মাণ করার পর ওই মসজিদে জঙ্গিরা ঘাঁটি গড়ে তোলে। ২০০৪ সালের ৩০ জুন বরগুনায় যে ৩৩ জঙ্গি ধরা পড়ে তাদের সঙ্গে তার সখ্য রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৬৪৬ ঘ.
bdnews24