ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- নারায়ণগঞ্জের ফতুল্লায় আবুল খায়ের গ্র"পের পচা গম উদ্ধারের ঘটনায় ১৫ লাখ টাকা ঘুষ কেলেঙ্কারি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
সোমবার বিশেষ জজ আদালত--৪ এর বিচারক শামসুন নাহারের আদালতে মামলার প্রধান সাক্ষী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উপ--সহকারী পরিচালক আবু সাদেকের সাক্ষ্য নেওয়া হয়।
গত ৩০ মে এই মামলার অভিযোগ গঠন করা হয়। অভিযুক্তরা হলেন ফতুল্লা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপ--পরিদর্শক এনামুল হক ও মিরাজ আল মাহমুদ এবং আবুল খায়ের গ্র"পের মহাব্যবস্থাপক এএসএম মোস্তাফিজুর রহমান ও ব্যবস্থাপক জাকির হোসেন। তাদের বুধবার আদালতে হাজির করা হয়।
মামলায় মোট ১৮ জনকে সাক্ষী করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/২১৫৩ ঘ.
bdnews24