২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির বিরুদ্ধে অভিযানে সমন্বয়ের অভাব নেই: হাসান মশহুদ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, চলমান দুর্নীতি বিরোধী অভিযান যারা পরিচালনা করছেন তাদের মধ্যে সমন্বয়ের কোনো অভাব নেই। সোমবার সকালে কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির বৈঠক সম্পর্কে জানতে চেয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 02:54 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম)--দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, চলমান দুর্নীতি বিরোধী অভিযান যারা পরিচালনা করছেন তাদের মধ্যে সমন্বয়ের কোনো অভাব নেই। সোমবার সকালে কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির বৈঠক সম্পর্কে জানতে চেয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সন্ধ্যা ছয়টার দিকে অফিস থেকে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "কিছুটা দেরিতে হলেও প্রমাণ হয়েছে যে, দুর্নীতি দমন কমিশনসহ যারাই দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করছেন তাদের মধ্যে সমন্বয়ের কোনো অভাব নেই। আমাদের মধ্যে আরও সমন্বয়ের জন্য মাঝে মাঝে এই ধরনের বৈঠক করব। সেটা কমিশনের কার্যালয়ে বা অন্য যে কোনো স্থানে হতে পারে।" বর্তমান সরকারের একজন উপদেষ্টার কাছে কয়েকটি বিলাসবহুল গাড়ি থাকার বিষয়টি তদন্ত করা হবে কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "আগে সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের মালিকদের সম্পদের হিসাব চান। তারপর না হয় উপদেষ্টাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।" কমিশনে যে সব কর্মকর্তা প্রেষণে আসবেন তাদের আবাসনের জন্য ন্যাম ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার বিষয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না