২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগীয় কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে নিয়োগের বৈধতা নিয়ে রিটের রায় শুরু

বিচার বিভাগীয় কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব পদে নিয়োগ ও পদোন্নতির বৈধতা নিয়ে দায়ের করা জনস্বার্থ রিট মামলার রায় দেওয়া শুরু করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ড. শাহদীন মালিকের দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের শুনানি শেষে রায় দেওয়া শুরু করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 02:28 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বিচার বিভাগীয় কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব পদে নিয়োগ ও পদোন্নতির বৈধতা নিয়ে দায়ের করা জনস্বার্থ রিট মামলার রায় দেওয়া শুরু করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ড. শাহদীন মালিকের দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের শুনানি শেষে রায় দেওয়া শুরু করে। আদালত মঙ্গলবার রায় দেওয়া শেষ করবে বলে শাহদীন মালিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। ২০০৬ সালের ৮ মার্চ জেলা জজ আলী আশরাফ খান লোদীকে আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আলী আশরাফ খান লোদীকে এই পদোন্নতি দেওয়া হয়নি অভিযোগ এনে এবং বিচার বিভাগীয় কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ড. শাহদীন মালিক হাইকোর্টে রিট মামলা দায়ের করেন। এই রিটের ওপর সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বছর ১২ ডিসেম্বর সরকারের প্রতি রুল জারি করেন। আদালত সরকারের সংস্থাপন ও মন্ত্রিপরিষদ মন্ত্রণালয়ের সচিবের কাছে জানতে চান তারা কোন আইনগত ক্ষমতাবলে বিচার বিভাগীয় কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব পদে নিয়োগও পদোন্নতি দিচ্ছেন। আদালত তাদেরকে কারণ দর্শাতে বলেন, এই ধরনের নিয়োগ ও পদোন্নতি কেন অবৈধ ঘোষনা করা হবেনা। এছাড়া আলী আসরাফ খান লোদীর অতিরিক্ত আইন সচিব পদে পদোন্নতি কেন অবৈধ ঘোষনা করা হবে না এবং কোন ক্ষমতা বলে তিনি এই পদে বহাল আছেন আইন সচিব ও লোদীসহ সংশ্লিষ্টদের কাছে তারও কারণ জানতে চেয়েছিল আদালত। রিটটির ওপর চুড়ান্ত শুনানিতে অংশ নিয়ে রিটকারীর পক্ষে সিনিয়র অ্যাডভোকেট হাসান আরিফ বলেন, সংবিধান অনুযায়ী বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা। স