২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৫ দিন পর চালু হচ্ছে খুলনার প্লাটিনাম পাটকল

৪৫ দিন লে--অফ থাকার পর মঙ্গলবার থেকে আবার চালু হচ্ছে খুলনার রাষ্ট্রায়ত্ত্ব প্লাটিনাম জুবিলী পাট কল। বিজেএমসি, খুলনার আঞ্চলিক সমন্বয়কারী শেখ শামীম আহমেদ সোমবার একথা জানিয়েছেন। তবে বকেয়া পাওনা পরিশোধ না করায় শ্রমিকদের কাজে যোগদানের সম্ভাবনা কম বলে অপর একটি সূত্র জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 02:04 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

খুলনা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ৪৫ দিন লে--অফ থাকার পর মঙ্গলবার থেকে আবার চালু হচ্ছে খুলনার রাষ্ট্রায়ত্ত্ব প্লাটিনাম জুবিলী পাট কল। বিজেএমসি, খুলনার আঞ্চলিক সমন্বয়কারী শেখ শামীম আহমেদ সোমবার একথা জানিয়েছেন। তবে বকেয়া পাওনা পরিশোধ না করায় শ্রমিকদের কাজে যোগদানের সম্ভাবনা কম বলে অপর একটি সূত্র জানিয়েছে। শেখ শামীম আহমেদ জানান, মঙ্গলবার কাজ শুরু হলেও স্যাকিং বা মোটা তাঁত বিভাগে উৎপাদন শুরু হতে আরও ২/৩ দিন সময় লাগবে। গত ১৯ এপ্রিল খুলনার চারটি পাট কল লে--অফ ঘোষণা করে। সোমবার প্লাটিনাম জুবিলী পাট কলের ৪৫ দিনের লে--অফ শেষ হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/প্রতিনিধি/এমএআর/এসডি/১৯৪৫ ঘ.