২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিটু তিনদিন রিমান্ডে, মিন্টু কারাগারে

চারদিনের রিমান্ড শেষে সোমবার শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত। একই আদালত জরুরি ক্ষমতা বিধিমালায় বেঙ্গল গ্র"পের চেয়ারম্যান আবুল খায়ের লিটুকে তিনদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। মিন্টুর পক্ষে আদালতে ব্যারিস্টার রফিকুল হক কারাগারে তাকে ডিভিশন দেওয়ার আবেদন জানিয়ে বলেন, "যদি জামিন না দেওয়া হয় তবে দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে তাকে ডিভিশন দেওয়া উচিত।" তিনি আদালতকে জানান, মিন্টু একবার জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। ব্যারিস্টার হক বলেন, "৭২ বছর বয়সে আমি বলছি, মিন্টু শুধু আমার ভাই নয়, আমি তার অভিভাবকও। সে আমার মক্কেল নয়।" মিন্টুকে ডিভিশন প্রদানের জন্য ব্যারিস্টার হক ও আরেক আইনজীবী আজমালুল হক কিউসির আবেদন আদালত খারিজ করে দিলে তার স্ত্রী এজলাসে ফুঁপিয়ে কেঁদে ওঠেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 12:09 PM

Updated : 26 Apr 2022, 02:24 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চারদিনের রিমান্ড শেষে সোমবার শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা মুখ্য মহানগর হাকস্ফ