২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোরের বৃষ্টিতে স্বস্তি নগরজীবনে

অঝোর ধারায় বৃষ্টি গত কয়েকদিনের তাপদাহ ঘুচিয়ে দিয়ে রাজধানীবাসীর মনে শান্তির পরশ বুলিয়ে দিয়ে গেছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে শুরু হওয়া প্রায় দুঘণ্টার টানা ভারী বর্ষণে স্বস্তি ফিরে আসে নাগরিক জীবনে। বৃষ্টির পর সকালের অনেকটা সময় রাজধানীতে সূর্যের উত্তাপ ছিল না বললেই চলে। আবহাওয়া অফিস বলছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবেই কয়েকদিনের তাপপ্রবাহ শেষে বৃষ্টি নেমেছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। সঙ্গে ছিল মাঝারি ধরনের কালবৈশাখী ঝড়। তবে অফিস ও স্কুল--কলেজগামী মানুষের জন্য কিছুটা দুর্ভোগের কারণও হয়ে দাঁড়ায় এই বৃষ্টি। চট্টগ্রামেও বৃষ্টির ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নগরবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 07:06 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- অঝোর ধারায় বৃষ্টি গত কয়েকদিনের তাপদাহ ঘুচিয়ে দিয়ে রাজধানীবাসীর মনে শান্তির পরশ বুলিয়ে দিয়ে গেছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে শুরু হওয়া প্রায় দুঘণ্টার টানা ভারী বর্ষণে স্বস্তি ফিরে আসে নাগরিক জীবনে। বৃষ্টির পর সকালের অনেকটা সময় রাজধানীতে সূর্যের উত্তাপ ছিল না বললেই চলে। আবহাওয়া অফিস বলছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবেই কয়েকদিনের তাপপ্রবাহ শেষে বৃষ্টি নেমেছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। সঙ্গে ছিল মাঝারি ধরনের কালবৈশাখী ঝড়। তবে অফিস ও স্কুল--কলেজগামী মানুষের জন্য কিছুটা দুর্ভোগের কারণও হয়ে দাঁড়ায় এই বৃষ্টি। চট্টগ্রামেও বৃষ্টির ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নগরবাসী। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাদিকুল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বছরের এই সময়টাতে এ ধরনের বৃষ্টির ঘটনা খুবই স্বাভাবিক। এর ফলে গত কয়েকদিন ধরে চলা তাপপ্রবাহ আর থাকবে না। সোমবার সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। এর একদিন আগেই রাজধানীর সর্বেচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি ও ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম থেকে প্রতিনিধি জানিয়েছেন, বন্দরনগরীতেও গত কয়েকদিনের তীব্র তাপদাহের পর বৃষ্টি হয়েছে সোমবার। সকাল সাড়ে নয়টা থেকে ঝিরঝির বৃষ্টিতে গরম কিছুটা কমে আসে। বৃষ্টির সঙ্গে বয়ে যাওয়া শীতল বাতাসে গুমোট আবহাওয়া অনেকটাই কেটে যায়। অফিসমুখী নাগরিকরা হঠাৎ আসা এ বৃষ্টিতে বিড়ম্বনার মুখোমুখি হলেও গরম কমে যাওয়ায় তাদের মধ্যে একধরনের স্বস্তিও ল করা গেছে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, সঞ্চারণশীল মেঘমালার প্রভাবে এ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কমে গেছে অনেকখানি। দায়িত্বরত আবহাওয়া কর্মকর্তা শাহ আলম জানান, সকালের দিকে নগরীতে ২৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে গত কয়েকদিন চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল গড়ে ৩২ ডিগ্রী সেলসিয়াস। তিনি জানান, বেলা ১২টা পর্যন্ত ১৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। নগরীর পাশাপাশি জেলার বিভিন্ন স্থানেও বৃষ্টি হয়েছে। আকাশে মেঘ থাকলে দিনের পরবর্তী সময়ে বৃষ্টি আবার হতে পারে। তবে মেঘ কেটে গেলেও আগামী কয়েকদিনের মধ্যে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে গরমের তীব্রতা আরও কমে আসবে বলে আবহাওয়া অফিস জানায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএ/এসএনডি/এসডি/১৩৫১ ঘ.