২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে রাধা কৃষ্ণের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

ঝালকাঠি সদর উপজেলার বাসণ্ডা ইউনিয়নের চামটা গ্রামে রোববার গভীর রাতে র‌্যাব অভিযান চালিয়ে সাড়ে পাঁচ কোজি ওজনের রাধা কৃষ্ণের যুগল মূর্তিসহ এক জনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 05:48 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

বরিশাল, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঝালকাঠি সদর উপজেলার বাসণ্ডা ইউনিয়নের চামটা গ্রামে রোববার গভীর রাতে র‌্যাব অভিযান চালিয়ে সাড়ে পাঁচ কোজি ওজনের রাধা কৃষ্ণের যুগল মূর্তিসহ এক জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতের নাম দোলোয়ার (৩৭)। তার বাড়ি একই ইউনিয়নের ভাউটা গ্রামে। অভিযানের সময় কোহিনুর বেগম ও বাবুল কাজী নামে আরও দুজন পালিয়ে যায়। র‌্যাবের লেফটেন্যান্ট কমান্ডার মামুনুর রশিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধার করা মূর্তিটি কষ্টি পাথরের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এর বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা। দোলোয়ার হোসেনকে ঝালকাঠী থানায় সোপর্দ এবং একটি মামলা করা হবে বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/১১৩৮ ঘ.