২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রশিদুজ্জামান মিল্লাত ও তার স্ত্রী--পুত্রের বিরুদ্ধে দুদকের মামলা

পাঁচ কোটি টাকারও বেশি অসঙ্গতিপূর্ণ আয় এবং সম্পত্তির বিবরণীতে তথ্য গোপন করার অভিযোগে বিএনপির সাবেক সাংসদ রশিদুজ্জামান মিল্লাত এবং তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা দায়ের করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 08:26 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পাঁচ কোটি টাকারও বেশি অসঙ্গতিপূর্ণ আয় এবং সম্পত্তির বিবরণীতে তথ্য গোপন করার অভিযোগে বিএনপির সাবেক সাংসদ রশিদুজ্জামান মিল্লাত এবং তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা দায়ের করেছে। দুদকের উপ--পরিচালক মোবারা খানম বাদি হয়ে রোববার সন্ধ্যায় গুলশান থানায় এ মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন মিল্লাতের স্ত্রী সাবিরা সুরাইয়া এবং ছেলে সাঈদ বিন জামান। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচ কোটি এক লাখ ৫৭ হাজার টাকার অসঙ্গতিপূর্ণ আয় এবং দাখিল করা বিবরণীতে চার কোটি ৮২ লাখ পাঁচ হাজার ছয়শ' ৮৫ টাকার সস্পত্তির হিসাব গোপন করার অভিযোগ আনা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০০১০ ঘ.