২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে পাহাড়ি নেতা গ্রেপ্তার

খাগড়াছড়ি শহর থেকে রোববার দুুপুরে ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুলকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 04:55 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

খাগড়াছড়ি, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম)-- খাগড়াছড়ি শহর থেকে রোববার দুুপুরে ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুলকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক খবরের সত্যতা স্বীকার করেছেন। তবে কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি। বকুল সকালে খাগড়াছড়ি সার্কিট হাউজে উপজাতীয় বিষয়ক টাস্কফোর্স কমিটির বৈঠকে যোগ দেন। বাসায় ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয় বলে স্থানীয় সূত্রগুলো জানায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/প্রতিনিধি/এমএআর/এমআই/২২৪৮ ঘ.