২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব ফাঁকির মামলায় বরিশালে মেয়রের ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন

রাজস্ব ফাঁকির মামলায় বরিশাল সিটি মেয়র মজিবর রহমান সরোয়ারের ছোট ভাই ও এক কমিশনারসহ ১০ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 02:49 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

বরিশাল, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজস্ব ফাঁকির মামলায় বরিশাল সিটি মেয়র মজিবর রহমান সরোয়ারের ছোট ভাই ও এক কমিশনারসহ ১০ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে টিঅ্যান্ডটির রাজস্ব ফাঁকির ওই মামলার অভিযোগ গঠন হয়। ম্যাজিস্ট্রেট মুনিম হাসান আগামী ৫ জুন মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। মামলার আসামী মাহবুবুর রহমান এ দিন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোটি টাকা রাজস্ব ফাঁকি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে টেলিফোন সংযোগ দিতে সরকারি কর্মচারীদের বাধ্য করার অভিযোগে গত ১৩ মার্চ টিঅ্যান্ডটির বিভাগীয় প্রকৌশলীর দায়ের করা মামলায় মেয়র সরোয়ারের ভাই মিজানুর রহমান অহিদ, কমিশনার বাদশা এবং রোমান্স টেলিকমের মালিক মিজানুর রহমান তালুকদারসহ ১০ জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক মাহমুদ হাসান। মিজানুর রহমান অহিদসহ পলাতক বিরুদ্ধে ইতিপূর্বে গ্রেপ্তারি পরোয়ানাসহ জারিসহ মালামাল ক্রোকেরও নির্দেশ দেয় আদালত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৩৭ ঘ.