২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে এক জন খুন

ধরমপাশা উপজেলার দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়নের রঙদি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 01:20 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

সুনামগঞ্জ, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ধরমপাশা উপজেলার দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়নের রঙদি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড এম জাকির হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও মামলা হয়নি। নিহতের নাম নুরুল হক (৪৮)। আহতরা হলেন, আব্দুল হক (৪৫), নূরুল ইসলাম (৫০), আরশাদ মিয়া (৩৫), আজিবুল হক (৩৬), নূরুল আমিন (৪০)। তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীরা জানান, খিদিরপুর গ্রামের আব্দুল হক ও রঙদি গ্রামের নূরুল হকের মধ্যে দীর্ঘদিন ধরেই একটি জমি নিয়ে বিরোধ চলছিল। রোববার সকাল ৮টার দিকে নূরুল হক ওই জমিতে কাজ করতে গেলে আব্দুল হকের লোকজন প্রথমে বাধা দেয়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১৭ ঘ.