২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে আবারও বোমা উদ্ধার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে শনিবার আবারও একটি বোমা পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ সেলিম হলের টয়লেট থেকে এ বোমাটি উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2007, 04:20 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

রাজশাহী, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে শনিবার আবারও একটি বোমা পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ সেলিম হলের টয়লেট থেকে এ বোমাটি উদ্ধার করা হয়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ জানিয়েছেন, বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। তবে ইতিপূর্বে পাওয়া বোমাগুলোর সঙ্গে এ বোমাটির সাদৃশ্য নেই। শহীদ সেলিম হলের ছাত্ররা জানান, হলের সুইপাররা বেলা দেড়টার দিকে টয়লেটের ওয়াটার ফ্লাশ ট্যাঙ্কের ওপরে লালস্কচ টেপ দিয়ে মোড়ানো বোমাটি দেখতে পেয়ে হল প্রশাসনকে জানায়। খবর পেয়ে মতিহার থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা গিয়ে বোমাটি উদ্ধার করেন। মাত্র ১২ দিনের ব্যবধানে ক্যাম্পাস থেকে পর পর চারটি বোমা উদ্ধারের ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে শহীদ সেলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ মফিজ উদ্দিন জানান, ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত মাসের ২২ ও ২৪ তারিখে রুয়েট ক্যাম্পাসের প্রধান ফটকের কাছ থেকে তিনটি বোমা উদ্ধার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২১৪ ঘ.