২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ কমিশনারের

ধর্ষণ চেষ্টার অভিযোগে বিরামপুর পৌরসভার চেয়ারম্যান হোসেন আলী সরকারের বিরুদ্ধে মামলা করেছেন একই পৌরসভার এক মহিলা কমিশনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2007, 03:11 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

দিনাজপুর, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ধর্ষণ চেষ্টার অভিযোগে বিরামপুর পৌরসভার চেয়ারম্যান হোসেন আলী সরকারের বিরুদ্ধে মামলা করেছেন একই পৌরসভার এক মহিলা কমিশনার। মহিলা কমিশনার জানান, গত ১৫ মে দুপুর দেড় টার দিকে তিনি চেয়ারম্যানের কক্ষে গেলে হোসেন আলী সরকার একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। তখন তার চিৎকারে লোকজন ছুটে এলে চেয়ারম্যান দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান। ওই মহিলা কমিশনার অভিযোগ করেন, এ বিষয়ে ১৭ মে থানায় লিখিত এজাহার দেওয়া হলেও ২২ মে পর্যন্ত মামলাটি নথিভুক্ত করা হয়নি। পরে তিনি পুলিশের রাজশাহী রেঞ্জের উপ মহা পরিদর্শকের সঙ্গে দেখা করে অভিযোগ জানালে তার নির্দেশে ২৫ মে মামলাটি নথিভুক্ত হয়। বিষয়টি নিয়ে পৌর চেয়ারম্যান হোসেন আলী সরকারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক আব্দুস সাত্তার জানান, মামলার আসামী হোসেন আলী সরকারকে গ্রেপ্তারে তৎপরতা চালানো হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১০৫ ঘ.